কচুয়ায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটায় কচুয়া-কালিয়াপাড়া সড়কের পালগিরী গ্রামের শানে মদিনা মসজিদসংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলার মনোহরপুর মাদ্রাসার প্রভাষক মানছুর আহমেদ, আকিয়ারা গ্রামের হাফেজ নাঈম হোসেন ও সিএনজি চালক পালগিরী গ্রামের রহিমকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চালক রহিমকে ঢাকা মেডিক্যাল কলেজে এবং অপর দুজনকে কুমিল্লার কুচাইতলী হাসপাতালে পাঠান হয়।