ভালুকায় কলেজছাত্রীসহ তিন জনের লাশ উদ্ধার

ভালুকায় মুক্তা আক্তার লতা (১৮) নামে এক কলেজছাত্রীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার ধামশুর গ্রাম থেকে কলেজছাত্রীর এবং রবিবার রাতে কাশর ও আউলিয়ারচালা গ্রাম থেকে আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে রবিবার রাতে উপজেলার কাশর গ্রামে অবস্থিত পাইয়োনিয়র স্পিনিং মিলের শ্রমিক বিল্লাল হোসেন স্থানীয় নাছির উদ্দিনের ভাড়া বাসার আঁড়ার সঙ্গে গলায় স্ত্রীর ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। তাছাড়া একই দিন বিকালে উপজেলার আউলিয়াচালা গ্রামের আইনুদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন ধানখেতে কীটনাশক দেওয়ার সময় ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।