সীতাকুণ্ডে উপজেলা বিএনপির আহ্বায়কসহ আটক ১৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর কর্মীসভা থেকে ফেরার পথে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় বিএনপির ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর সমর্থনে আসলাম চৌধুরীর বাড়িতে নির্বাচনী প্রস্তুতি কর্মীসভা হয়। সভা শেষে ফেরার পথে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর ও প্রার্থীর ভাই নেজাম চৌধুরীসহ ১৩ জনকে আটক করে পুলিশ।