স্বরূপকাঠিতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার মিয়ারহাট বন্দরের আড়তদারপট্টি এলাকায় পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু অভিযানের নেতৃত্ব দেন।
ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে মিয়ারহাট বন্দরের আড়তদার জাহিদকে ৮ হাজার টাকা, বাদশাকে ৬ হাজার, মঞ্জুরুলকে ২ হাজার এবং তরিক, সোহাগ ও রুহুল প্রত্যেককে ৫ হাজার করে সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করেন।