শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শ্যামনগরে সোমবার দুপুরে বজ্রপাতে টুটুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রিজ এলাকায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। টুটুল খুটিকাটা গ্রামে কামরুল ইসলাম গাজীর ছেলে।

পারিবারিক সূত্র মতে, দুপুরে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় টুটুল। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিক্যাল অফিসার ডা. রেদওয়ান রাইসুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।