রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট

রাজশাহী-ঢাকা রুটে বিমানের আরেকটি ফ্লাইট চালু হচ্ছে। আগামী ২৭ অক্টোবর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স সকালের ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন রাজশাহী স্টেশনের স্পেশাল ইনচার্জ মোশাররফ হোসাইন। তিনি জানান, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে ইউএস বাংলার একটি ফ্লাইট চালু রয়েছে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে রাজশাহী এবং ৪টা ৩৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়ে।