ধামরাইয়ে হাডুডু

বাসনা গোল্ডেন চ্যাম্পিয়ন

ধামরাই উপজেলার বাসনা যুবক সমিতির উদ্যোগে আয়োজিত হা-ডু-ডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাসনা গোল্ডেন সেভেন। গত রবিবার অনুষ্ঠিত আট দলের এ প্রতিযোগিতার ফাইনালে বাসনা ২-০ ব্যবধানে মাকড়খোলা গোল্ডেন সেভেনকে হারিয়ে শিরোপা তুলে নেয়।

খেলা শেষে বাসনা যুবক সমিতির সভাপতি আ. রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রবিউল করিমের হাত থেকে বিজয়ী দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করেন।