আগামী ১০ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। দুই দফা ফিটনেস টেস্টের পর চূড়ান্ত হয়েছে বিভাগীয় দলগুলোর খেলোয়াড় তালিকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত সাকিব আল হাসান খেলছেন না এনসিএলে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন এবারের আসরে।
সিপিএল থেকে ফিরে লিটন কুমার দাসও খেলবেন এনসিএলে। শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফর শেষে অনেক ক্রিকেটার যোগ দিবেন এনসিএলে।
গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির চূড়ান্ত করা দলগুলোর খেলোয়াড় তালিকায় দেখা যাচ্ছে, মোহাম্মদ আশরাফুলের নতুন ঠিকানা হয়েছে বরিশাল বিভাগীয় দল। বিপ টেস্ট উতরে গিয়েও দল পাননি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ। ১৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯৩ উইকেট পেয়েছেন তিনি। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি পেসার তিনি। খেলোয়াড় তালিকায় নাম থাকলেও বরিশালের হয়ে খেলতে হলে বিপ টেস্টে পাস করতে হবে সোহাগ গাজীকে।
এনসিএল
প্রথম স্তর
রাজশাহী বিভাগ
জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজীব, শাকির হোসেন ও মোহর শেখ অন্তর।
খুলনা বিভাগ
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান (বিপ টেস্ট পাস সাপেক্ষে), নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসানুজ্জামান।
ঢাকা বিভাগ
নাদিফ চৌধুরী, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ (বিপ টেস্ট পাস সাপেক্ষে), তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদাত হোসেন, জয়রাজ শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, হূদয় খান ও জুবায়ের হোসেন লিখন।
রংপুর বিভাগ
মেহেদী মারুফ, ফারদিন হাসান, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবির হায়দার, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশীষ রায়, সঞ্জিত সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান ও হামিদুল ইসলাম হিমেল।
দ্বিতীয় স্তর
ঢাকা মেট্রো
সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, আল-আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, শহীদুল, আবু হায়দার রনি, মানিক খান, ইলিয়াস সানি ও আমিনুল ইসলাম বিপ্লব।
সিলেট বিভাগ
ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকের আলী অনিক, অলক কাপালি, শাহানুর রহমান, এনামুল জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ রাহী, ইমরান আলী এনাম, এবাদত হোসেন, তৌফিক খান, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম ও রেজাউর রহমান রাজা।
বরিশাল বিভাগ
কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী (বিপ টেস্ট পাস সাপেক্ষে), ফজলে রাব্বি, মনির হোসেন, সালমান হোসেন, নুরুজ্জামান, তানবির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদ রাসেল (বিপ টেস্ট পাস সাপেক্ষে), মঈন খান ও রাফসান মাহমুদ।
চট্টগ্রাম বিভাগ
তামিম ইকবাল, মুমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান (অ-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর ও নাঈম হাসান।