সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়-২ এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা আগামী শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নাসির উদ্দিন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সমাজসেবা কার্যালয় ঢাকা জেলার উপ-পরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান ও শহর সমাজসেবা কার্যক্রমের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সমাজসেবা কর্মকর্তা মো. জিয়াউর রহমান চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি