বিশ্ব শান্তি ও মানব কল্যাণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন ধুলদিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে ধুলদিয়া সার্বজনীন হরিনাম সংকীর্তন মহোত্সব কমিটির উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৭ দিনব্যাপী ১৯তম বার্ষিক শ্রীমদ্ভাগবত পাঠ, ২৪ প্রহর হরিনাম সংকীর্তন ও অষ্ঠকালীন লীলাকীর্তনসহ এক ধর্মীয় যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দূর-দূরান্তের ভক্তদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি