চলমান অভিযানে দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে ---------------- বাবলা

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, মাদক, ক্যাসিনোসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে নির্মূল করার জন্য যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তাতে দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।  গতকাল  কদমতলীর রাম-লক্ষণ জিঁউ মন্দির ও শংকর সাধুর আশ্রম পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।