স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া গ্রেফতার স্বামী

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের শালগ্রামে স্ত্রী আরজিনা বেগমকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয় স্বামী বাবুল। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরজিনার পিতা বাদী হয়ে মামলা করেছেন। স্বামী বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।  জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, বাবলু নিয়মিত স্ত্রী আরজিনা বেগমকে নির্যাতন করতেন। গতকাল ভাত খাওয়ার সময় প্লেটে চুল দেখে উত্তেজিত হয়ে স্ত্রী আরজিনাকে মারধর শুরু করেন বাবলু। এক পর্যায়ে আরজিনার হাত-পা বেঁধে ন্যাড়া করে দেন তিনি। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, সদরের পুরানাপৈল ইউপির শালগ্রামের দিনমজুর বেলাল হোসেনের কন্যা আরজিনা বেগমের সঙ্গে একই গ্রামের বাবুলের বিয়ে হয় এক বছর আগে। এটি ছিল বাবুলের দ্বিতীয় বিয়ে।