পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য ৩ বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স। তারা হলেন জেমস পিবেলস, মিশেল মেয়র এবং দিদিয়ার কোয়েলোজ। মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। জেমস পিবেলস পেয়েছেন পুরস্কারটির অর্ধেক। আর বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন মিশেল মেয়র এবং দিদিয়ের কোয়েলোজ।
মিশেল মেয়র এবং দিদিয়ার কোয়েলোজ সৌরজগতের বাইরে একটি গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহটি নক্ষত্রকে অন্য গ্রহের মতোই প্রদক্ষিণ করছে। এই গ্রহটি পৃথিবীর তুলনায় ১৫ গুণ বড়। এর উপরিতলের তাপমাত্রা ১ হাজার ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে জেমস পিবেলস মাইক্রোওয়েভ রেডিয়েশন নিয়ে উচ্চতর গবেষণা করেছেন যা আধুনিক মহাবিশ্বতত্ত্বের ভিত্তি স্থাপন করেছে।
আরও পড়ুন: আবরার হত্যার বিচার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা
কানাডায় জন্ম নেওয়া জেমস পিবলস যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে, সুইস পদার্থবিদ মিশেল মেয়র এবং দিদিয়ার কোয়েলোজ সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
ইত্তেফাক/নূহু