বাংলাদেশের বাজারে এসেছে ফিলিপসের নতুন মনিটর PHILIPS 245C7QJSB / ফিলিপস 245wm7wKDGR Gmwe। মনিটরটি বাজারে এনেছে বাংলাদেশে ফিলিপসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
মাত্র ৫.২ মিলিমিটার পাতলা এই মনিটরটি একটি ২৪ ইঞ্চি ফুল-এইচডি আইপিএস প্রযুক্তির প্যানেল। মনিটরটি আইপিএস প্যানেল প্রযুক্তিতে প্রস্তুত হবার জন্য মনিটরটির ছবির রঙের গুণগত মান হবে আরো নিখুঁত। পেশাগত অথবা ফ্রীল্যান্সার যারা ছবি বা ভিডিও এডিট করে থাকেন তাদের জন্য মনিটরটি তৈরি করা। অত্যন্ত পাতলা মনিটরটির বেজেল মাত্র ২.৫ মিলিমিটার, তাই মনিটরটি দিবে ছবি উপভোগ করার সমস্ত সুবিধাসমূহ। এছাড়া রুচিশীল ডিসাইনের এই মনিটরটি ছবিকে আরো বেশি যথাযথ করতে আছে স্মার্ট ইমেজ এবং স্মার্ট কন্ট্রাস্ট।
অসাধারণ মেটাল ফিনিশের মনিটরটি সংযোগের সুবিধা হিসেবে আছে এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট যা আপনাকে দিবে সর্বোচ্চমানের ছবির নিশ্চয়তা। ১৬.৭ মিলিয়ন কালারের এই মনিটরটি স্মার্ট কন্ট্রাস্ট সুবিধা থাকায় এর কন্ট্রাস্ট রেশিও ২০,০০০,০০০:১।
৩ বছরের বিক্রয়োত্তর সেবা সঙ্গে মনিটরটি পাবেন মাত্র ২০ হাজার টাকা মূল্যে। মনিটরটি পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখাসহ সারা বাংলাদেশে।