ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-এর (আইসিএসবি) সম্প্রতি অনুষ্ঠিত চতুর্থ কাউন্সিলের প্রথম সভায় মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএসকে, আইসিএসবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আইসিএসবির প্রতিষ্ঠাতা সভাপতি এংবং একজন ফেলো সদস্য। তিনি ১৯৯৭-২০০৪ মেয়াদেও ইনস্টিটিউটের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বহুজাতিক ক্রেডিট রেটিং এজেন্সি, সিআরআইএসএল প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিইও হিসাবে কর্মরত আছেন। কাউন্সিল একই সভায় মোহাম্মদ বুল হাসান এফসিএসকে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত করে। এছাড়া সেলিম রেজা এফসিএ, এফসিএস ইনস্টিটিউটের সহসভাপতি পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। সভায় সেলিম আহমেদ এফসিএসকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হয়।—প্রেস বিজ্ঞপ্তি