সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ‘২৬তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৯’, যা পূর্বে কন-এক্সপো নামে পরিচিত ছিল। তিনদিনব্যাপী আয়োজিত এই সমন্বিত প্রদর্শনীতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপাররা অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি এবং পরিসেবাসমূহ সম্পর্কে জানার সুযোগ পাবেন।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, কুড়িল, ঢাকায় ১৭ থেকে ১৯ অক্টোবর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, সুইডেন, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইউএই, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, শ্রীলঙ্কা, ফিনল্যান্ড এবং তুরস্ক হতে আগত দেশগুলোর ২৬৭টির অধিক কোম্পানি এবং ৩০০ টির অধিক স্টল প্রদর্শনীতে অংশ নেবে এবং অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট সর্বাধুনিক এবং উদ্ভাবনী কনসেপ্ট, সরঞ্জামাদি, প্রযুক্তি এবং পরিসেবা প্রদর্শন করবে।
প্রদর্শনীর পাশাপাশি এখানে দুটো সেমিনারের আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর ২০১৯ তারিখে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত “ইন্ডাস্ট্রিয়াল রুফ টপ সোলার-কেপেক্স, ওপেক্স মডেল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। “সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার অ্যান্ড ওয়াটার ওয়েস্ট : ইনভেস্টমেন্ট অ্যান্ড অপারেশনস” শীর্ষক অপর সেমিনারটি ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।— প্রেস বিজ্ঞপ্তি।