ওয়ার্ল্ড আর্চারি এশিয়া

জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম শুরু

বাংলাদেশ আরচারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আরচারি এশিয়ার যৌথ উদ্যোগে বাংলাদেশে ২য় বারের মতো ‘ওয়ার্ল্ড আরচারি এশিয়া জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। গেল বছরও বাংলাদেশ আরচারি ও এশিয়ান আরচারির যৌথ প্রয়াসে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল।

টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপি এই ট্রেনিং প্রোগ্রামে স্বাগতিক বাংলাদেশ, সৌদিআরব, কিরগিজস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের মোট ৪৮ জন আরচার ও কোচ অংশ নিচ্ছেন। এতে ইনসট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের কোচ মার্টিন ফ্রেডরিখ, সহকারী হিসেবে পাচ্ছেন জিয়াউল হক ও ইমদাদুল হক মিলনকে। এছাড়া অবজারভারের দায়িত্বে আছেন বিকেএসপির আরচারি কোচ নূরে আলম।