এবার হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

সিরিজ জয় এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এবার নিউজিল্যান্ড যুবদলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজ অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের লিংকনে। এরপর আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।

এর আগের তিনটি ওয়ানডের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। গেল রবিবার তৃতীয় ওয়ানডেতে আট উইকেটের বড়ো জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আর এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে যায় আকবর আলীর দল। এর আগে প্রথম দুই ওয়ানডের দুটোতেই বাংলাদেশের জয়ের ব্যবধানে ছিল ছয় উইকেটের।