এই সময়ের ছড়া

মেঘ থমথম

নাম বুঝি হাসমীর?

বাড়ি তার কাশ্মীর।

ছিল সে যে ঝলমলে শান্ত,

আজ উদভ্রান্ত।

 

সাথি তার আরো যে,

কেন তারা গারদে?

 

হিস হিস হিস হিস

কোন সাপ ঢালে বিষ?

ফুলগুলো ঝরে যায়,

মনগুলো মরে যায়।

 

দেশ যেন মরুভূমি সাহারা।

 

তাই বলো কাহারা?

 

কেউ নেই? দেবে নাকি পাহারা?

 

সকলেই হয়ে গেছে নরমের যম?

গুড় গুড় গুড় গুড় মেঘ থমথম।