কমলগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দেশীয় চোলাই মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮টায় রহিমপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রাম থেকে মদসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছয় লিটার দেশীয় চোলাই মদসহ রিয়াজ হাসান (২২) ও ইব্রাহিম আলী (২১) কে গ্রেফতার করা হয়। রিয়াজ পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর বৈরাগিরচক গ্রামের ও ইব্রাহিম আলী একই ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। কমলগঞ্জ থানার এএসআই হামিদ বলেন, পূজার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালীন খবর পেয়ে অভিযান চালিয়ে ছয় লিটার দেশীয় চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।