চাঁদপুরের ডাকাতিয়া নদীতে খাঁচায় চাষ করা মাছে ব্যাপক মড়ক দেখা দিয়েছে। এতে গত তিন দিনে প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা জানান, দীর্ঘদিন মাছ চাষ করলেও এ ধরনের মড়ক দেখেননি। তারা বলতে পারছেন না পানি দূষণ নাকি অন্য কোনো কারণে তাদের মাছগুলো মরে যাচ্ছে। চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, মাছ মরার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। মত্স্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিকদের জানিয়েছি। তারা এসে পানি, মাটি ও মরা মাছ পরীক্ষা করে রিপোর্ট দিলে প্রকৃত কারণ জানা যাবে।