পরিবারের তিন সদস্যই বাক্প্রতিবন্ধী

গঙ্গাচড়ায় এক পরিবারের তিন সদস্য বাক্প্রতিবন্ধী হলেও তাদের কপালে জোটেনি কোনো সরকারি ভাতা।

জানা যায়, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের ফজলুল হক একজন দিনমজুর। কখনো ঢাকায় রিকশা চালায়। স্ত্রী ফেন্সি বেগম। একে একে তাদের সংসারে তিন সন্তান জন্ম নেয়। কিন্তু জন্মের পর থেকে তিন সন্তানই বাক্প্রতিবন্ধী। বড়ো ছেলে সুমন (২৩), মেঝ মেয়ে সুমি (২০) ও ছোটো মেয়ে ফৌজিয়া (৭)। সুমন দ্বিতীয় শ্রেণি ও সুমি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। তারা নামও লিখতে পারে। কিন্তু কথা বলতে পারে না। এ অবস্থায় ফজলুল তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছেন। তাদের চিকিত্সা করিয়েও সুফল পাননি।

ফজলুল হক অভিযোগ করে বলেন, গত সাত-আট বছর ধরে মেম্বার চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। টাকা দিতে পারিনি হয়তো সেজন্যে ভাতা হয়নি বলে তার অভিযোগ। এমনকি ১০ টাকার রেশন কার্ড হয়নি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এখন দেখব।