নলছিটির একটি সড়কও ভালো নেই

একজন প্রভাবশালী মন্ত্রীর নির্বাচনী এলাকা হওয়া সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠির নলছিটি পৌর শহরে। সবগুলো রাস্তা ভাঙা। বরিশাল ও ঝালকাঠির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নপ্রায়। নিয়মিত দুর্ঘটনা ঘটছে এ সড়কগুলোতে। গত ১০ বছরে সড়কের কোনো কাজ হয়নি। দু-একটি জায়গায় সামান্য  মেরামত হলেও তা কোনো কাজে আসেনি। সড়কগুলো সাংঘাতিক সরু—ছোট দুটো গাড়িও পাশাপাশি পার হতে পারে না। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জহির রায়হান

নলছিটি, ঝালকাঠি