গত শনিবার সকাল থেকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা অভিযান চালিয়েছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। কামরাঙ্গীরচর থানার ওসি এবিএম মশিউর রহমান বলেছেন, প্রতিটি গ্যারেজে জানানো হয়েছে যাতে কেউ অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের না হয়।
তিনি বলেন, আপাতত ব্যাটারিচালিত রিকশা চালককে রাতে রিকশা চালাতে বলা হয়েছে এবং পরবর্তীতে রাতেও চালাতে দেওয়া হবে না। এসব এলাকায় হাজার হাজার অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। অধিকাংশ রিকশার গ্যারেজ কামরাঙ্গীরচরে। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। - প্রেস বিজ্ঞপ্তি