চুনারুঘাটে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুধপাতিল মহুরী ছড়ার পাশ থেকে তামান্না আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয়রা ঐ কিশোরীর মরদেহ ছড়ার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়।