রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী ছালাউদ্দিন ভুঁইয়ার গণসংযোগ

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া গতকাল মঙ্গলবার বাড়িয়ারটেক, বাড়িয়াছনি, ব্রাক্ষণখালী, পূর্বাচল উপশহর ও মধুখালীসহ আশপাশের এলাকায়  গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, কাঞ্চন পৌরসভা যুবলীগের  সাধারণ সম্পাদক রবিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রহিম, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সী, ওবাদুল মজিদ জুয়েল, আব্দুল আলীম সরকার, আব্দুল ওহাব, মোমেন মোল­া, আব্দুল­াহ আল মামুন, যুবলীগ নেতা নবিউল হাসান শান্ত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাউফুল­াহ মিয়া প্রমুখ। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন ভুঁইয়া বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বিজয়ী করতে হবে।