সাঁকোতে যুবকের লাশ

গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া গ্রামে নদীর ওপর বাঁশের সাঁকোতে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন-চার্জ রকিবুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।