শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ফের শুরু হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯টায় ‘ফেরি ফরিদপুর’ ও ‘ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। এর আগে তীব্র শ্রোত এবং নাব্য সঙ্কটের কারণে সোমবার রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্য আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া প্রান্তে আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।