যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে তাকেই ভোট দিন ঃ চুমকি

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা         

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এবং আপনারা ভালোবাসা পাবেন তাকেই ভোট দিন। যারা দেশের জন্য কোনো উন্নয়ন করেনি তাদের ভোট না দিয়ে, যারা মানুষের জন্য কাজ করেছে এবং করবে তাদেরই ভোট দিন।’ তিনি মঙ্গলবার বিকালে গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকা উলুখোলায় গণসংযোগকালে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। এ সময় নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া, সাবেক চেয়ারম্যান অ্যাড. সিরাজ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।