গাজীপুর প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুর সিটি করপোরেশনের তরত্পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর। পরনে ধূসর লুঙ্গি ও সাদা-নীল-সবুজ চেক গেঞ্জি রয়েছে। জয়দেবপুর জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই সুভ্রত দাস জানান, তরত্পাড়া এলাকায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।