ব্রেক্সিট চুক্তি অসম্ভব!

ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে, ব্রেক্সিট চুক্তি বাস্তবে সম্ভব নয়। জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোনালাপের পর এই তথ্য জানা গেছে। অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে বরিস জনসন তার দেওয়া প্রস্তাবটি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু মার্কেল তাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওই প্রস্তাবের ওপর ভিত্তি করে কোনো চুক্তি হতে পারে না। মার্কেল এই অচলাবস্থা দূর করার একমাত্র উপায় হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ডকে কাস্টমস ইউনিয়নে থাকা এবং ইইউর একক বাজারে থেকে নীতি অনুসারে চলা বলে উল্লেখ করেছেন। কিন্তু মার্কেলের এমন ভাষা ব্যবহার নিয়ে সংশয় আছে ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বরিস জনসনের বিরুদ্ধে দোষারোপের খেলার অভিযোগ করেছেন। তিনি বরিসকে একটি পাবলিক টুইট পাঠিয়েছেন যাতে বলা হয়েছে, ইইউ এবং ব্রিটেনের ভবিষ্যত সংকটে। -বিবিসি