সামরিক অভিযানে আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা নিহত

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ অভিযানে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের নেতা অসিম উমর নিহত হয়েছেন। আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) এই তথ্য জানিয়েছে। গত ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশে তিনি নিহত হন। ওই অভিযানে ৪০ বেসামিরক নাগরিক নিহত হন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি। -বিবিসি