তুরস্ক জানিয়েছে, কুর্দিদের বিরুদ্ধে তারা অভিযানের জন্য প্রস্তুত। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তারা অভিযান চালাবে। যুক্তরাষ্ট্র তার সৈন্য ওই অঞ্চল থেকে প্রত্যহারের পর এই ঘোষণা দিল তুরস্ক। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিক্কি হ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এর ফলে মার্কিন মিত্ররা ধাক্কা খাবে। এর আগে রবিবার তুরস্ককে হুমকি দিলেও সোমবার টুইটার বার্তায় তুরস্কের সাফাই গেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্ককে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশিদার উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা হয়তো সিরিয়া ত্যাগের প্রক্রিয়ার মধ্যে আছি। কিন্তু কোনোভাবেই কুর্দিদের ত্যাগ করছি না। -বিবিসি ও রয়টার্স