লন্ডনে জলবায়ু সুরক্ষার দাবিতে চলা আন্দোলন থেকে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ব্যানার ও ড্রাম নিয়ে আন্দোলনে অংশ নেন হাজারো মানুষ। পার্লামেন্টের কাছে ১১ টি স্থানে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভ থেকে শৃঙ্খলা ভঙ্গ ও অসহযোগিতার দায়ে তিন শতাধিক কর্মীকে আটক করে পুলিশ। ৩১৯ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। -রয়টার্স