এবার মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ১৪ দল। আগামী ১৬ ডিসেম্বর থেকে মাসব্যাপী দেশের সকল জেলা-উপজেলায় ‘বিজয় মঞ্চ’ স্থাপন করে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সব জেলা-উপজেলায় হবে এ বিজয় মঞ্চ। এই ‘বিজয় মঞ্চে’ স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আলোচনা সভা, বিজয় র্যালি, আলোকচিত্র, ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রকাশসহ বর্ণাঢ্য কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।