মাশ্হুদা মাধবী
আদরের ছেলে প্রিয় আবরার,
এই মন ভেঙে যায় বারবার।
চলে যায় পৃথিবীর সেনারা,
ভালোবাসি এত তবু ফেরে না?
যেই দেশে চলে গেলে তুমি হায়!
সেই দেশে শুধু প্রেমই রয়ে যায়।
ভালো থেকো তুমি সেই অমরায়,
ভালোবাসা মমতার গাঢ় ছায়।
ভালো থেকো প্রিয় ছেলে সেখানে।
কেন তুমি এসেছিলে এখানে?
পৃথিবীতে সত্যের জয় কই?
যুগে যুগে কত আর পাপ সই?
আমরাই মেনে নিই পরাজয়
মানুষেরা এত ভীতু কেন হয়?!
কেন বাড়ে দিনে দিনে অপরাধ,
কই সেই অপরাধ রোধি বাঁধ?
পৃথিবীর ওপারের সেই দেশ,
তুমি পরে আছ খুবই সাদা বেশ
পাখি হয়ে গেছে সেই প্রিয় প্রাণ
নীলাকাশ ভরা বুঝি শুধু গান?!
সেটা তুমি জেনে গেছ বারবার,
ভালো থেকো লক্ষ্মীটি আবরার
ফের ফিরো বাধা নাই কোনোদিন,
বেজে যাবে পূরবীর রিনিঝিন...