বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়
কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও।তোমাদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা আসছে নভেম্বরে অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রতিটি দিনই তোমাদের জন্য মূল্যবান।
সময়:৩ঘণ্টা সৃজনশীল প্রশ্ন (মান-৭০)
যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাও।
১.
ক. দ্বিপদ নামকরণ কাকে বলে? ১
খ. প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটির তিনটি বৈশিষ্ট্য লিখ। ২
গ. চিত্র A এবং B এর মধ্যে পার্থক্য দেখাও। ৩
ঘ. মানব জীবনে অ পর্বের প্রাণীদের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
২. নূসফাত বিনতে নাসির অষ্টম শ্রেণিতে পড়ে। তার মা নূরজাহান বেগম মাহে রমজানে ইফতারের জন্য কিছু ছোলা বীজ পানিতে ভিজিয়ে রাখলো। নূসফাত লক্ষ্য করলো প্রতিটি ছোলা বীজের সরু অংশ থেকে সাদার মতো কী যেন বের হয়েছে। সে তার বাবাকে জিজ্ঞাস করলে তার বাবা তাকে বললেন, এটি ভ্রুণ থেকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে উত্পন্ন হয়েছে।
ক. মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে?১
খ. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখ। ২
গ. উল্লেখিত কোষ বিভাজনের ধাপসমূহের নাম ধারাবাহিকভাবে লেখ এবং ৪র্থ ধাপের সচিত্র বর্ণনা দাও। ৩
ঘ. উল্লেখিত কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো পানি ত্যাগ করে খাট ও মোটা হয় এবং কোন ধাপে পানি শোষণ করে সরু ও লম্বা হয় তার বর্ণনা দাও। ৪
৩. রাইয়্যান ও জাকিয়া শীতের ছুটিতে কুমিল্লায় তাদের মামার বাড়িতে বেড়াতে এসেছে।তাদের মামা একজন স্কুল শিক্ষক। বিকালে মামা তাদেরকে নিয়ে বাগান দেখতে গেল। জাকিয়া লক্ষ করলো গাছের পাতাগুলো ঝরে পড়ছে। অনেক গাছ প্রায় পাতা শূন্য। কারণ জানতে চাইলে তার মামা বললেন, ‘উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে পানি ছেড়ে দেয়। প্রস্বেদনের হার কমানোর জন্য উদ্ভিদ পাতাগুলোকে ঝেরে ফেলে দিচ্ছে।
ক. প্রস্বেদন কী? ১
খ. উদ্ভিদের মূল কেটে ফেললে গাছ মরে যায় কেন? ২
গ. জাকিয়ার মামার গাছের পাতাগুলো ঝরে না পড়লে গাছের কী কোন ক্ষতি হতো? যুক্তিসহ ব্যাখ্যা দাও। ৩
ঘ. উদ্দীপকে জাকিয়ার মামার উক্তিটি একটি পরীক্ষা দ্বারা প্রমাণ কর। ৪
৪. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. পরাগায়ন কী? ১
খ. স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের ১টি করে সুবিধা লিখ। ২
গ. চিত্রে নির্দেশিত পরাগায়নগুলোর পার্থক্য লেখ। ৩
ঘ. পরাগায়ন বীজ সৃষ্টির পূর্বশর্ত বিশ্লেষণ কর। ৪
৫. X পরমাণুর পারমাণবিক সংখ্যা ১১। অন্যদিকে Y পরমাণুর পারমাণবিক সংখ্যা ১৭ এবং নিউট্রন সংখ্যা ১৮।
ক. কার্বনের আইসোটোপ কয়টি? ১
খ. ক্যাটায়ন বলতে কী বুঝায়? ২
গ. Y পরমাণুর ভরসংখ্যা কত? ৩
ঘ. X ও Y পরমাণুর ইলেকট্রনবিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা কর। ৪
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রাইয়্যানদের বাড়ির ছাদে জন্মদিনের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হচ্ছে। রাইয়্যান ছাদে ২৫০ গ্রাম ভরের একটি পরিত্যক্ত টিনের অংশ ও একটি ইট দেখতে পেল। সে টিনের পরিত্যক্ত অংশ ও ইট মাটিতে ফেলে দেয়। ইটের ওপর পৃথিবীর প্রযুক্ত বলের পরিমাণ ২৪.৫ নিউটন।
ক. মহাকর্ষ কাকে বলে? ১
খ. লিফটে উপরে ওঠার সময় ভারী অনুভব হয় কেন? ২
গ. ইটটির ভর নির্ণয় কর। ৩
ঘ. রাইয়্যানের ফেলা বস্তু ‘দুটি একই সাথে মাটিতে পড়বে কি না? বিশ্লেষণ কর। ৪
৭. উদ্দীপকটি লক্ষ কর ও প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. শুষ্ক কোষ কী? ১
খ. সংযোজন বিক্রিয়া বলতে কী বোঝায়? ২
গ. A চিহ্নিত কোষটির কাজ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে শক্তির কী ধরণের রূপান্তর ঘটে- বিশ্লেষণ কর। ৪
৮.
ক. অপটিক্যাল ফাইবার কাকে বলে? ১
খ. আলোর প্রতিফলের দুটি নিয়ম লিখ। ২
গ. উদ্দীপকে A চিত্রটির অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা কর। ৩
ঘ. আমাদের দৈনন্দিন জীবনে A এবং B চিত্রের কার্যক্রমের তুলনা কর। ৪