বিগ ব্যাশে স্টেইন

বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেল স্টেইন। ৩৬ বছর বয়সি স্টেইন দলটির হয়ে আসন্ন মৌসুমে ছয়টি ম্যাচ খেলবেন। সাদা বলের ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে আগস্টে লাল বলের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন পেস তারকা স্টেইন। ছোটো দুই ফর্মেটের জন্য তিনি নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে স্টেইনের দলভুক্তি নিয়ে সন্দেহ। আগামী ৪ জানুয়ারি তিনি মেলবোর্ন থেকে দেশে ফিরে যাবেন।  চলতি বছরের মার্চ থেকে স্টেইন আন্তর্জাতিক ফর্মেটের কোনো ক্রিকেটে অংশ নেননি। কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন।  বিগ ব্যাশ মৌসুম শুরু হওয়ার সময় দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। যেহেতু স্টেইন টেস্ট সিরিজ থেকে অবসর নিয়েছেন, সে কারণে ঐ সময়টা তার কাজে আসতে পারে।