কাতার
স্পোর্টস রিপোর্টার
২০২২ সালে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কাতার। স্বাগতিক দেশ হিসেবে কাতার খেলবে সরাসরি। তারপরও কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই খেলছে। মূলত কাতারের জন্য এই বাছাইটা হচ্ছে ২০২৩ সালে এশিয়ান কাপের বাছাই।
ফিফার র্যাংকিংয়ে কাতার (৬২) বাংলাদেশের (১৮৭) মধ্যে ১২৫ ধাপ। এশিয়ান কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন দল কাতার। অন্যদিকে বাংলাদেশ সাফের তলানিতে রয়েছে। ফিফার রাউন্ড টু পর্বে ই গ্রুপে ঢাকায় হোম ম্যাচে বাংলাদেশ কাতার মুখোমুখি হবে। বাংলাদেশের কোচ ব্রিটিশ। আর কাতারের কোচ স্প্যানিশ। নাম তার ফেলিকস সানচেজ। বার্সেলোনায় ইয়ুথ কোচ হিসেবে কাজ করেছেন। ২০০৬ হতে কাতারে কাজ করছেন। সেখানে এসপায়ার একাডেমিতে কাজ করে পরে কাতারের বয়সভিত্তিক ফুটবল দলগুলোর বিপক্ষে কাজ করেছেন। কাতার অলিম্পিক দলের কোচ ছিলেন ফেলিকস সানচেজ।
২০১৭ সাল হতে কাতার মূল দলের দায়িত্ব পালন করছেন। কাল সংবাদ সম্মেলনে বলছিলেন কাতারের ফুটবল অবকাঠামোগত সুযোগ সুবিধার কথা। ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশ ও কাতারের পার্থক্য অনেক হলেও কাতারের কোচ বলছিলেন ফিফার র্যাংকিংটা কাগজের পাতার। ওটা দিয়ে কোনো হিসাব চলে না। বাংলাদেশ নয়, আমরা আমাদের নিয়ে ভাবছি। ফেলিকস বললেন ,‘বাংলাদেশ খুব সংগঠিত একটা দল। আমরা খোঁজ রাখি। ভারতের বিপক্ষে প্রেসিং ফুটবল খেলেও গোল করতে পারিনি। এটা ঠিক। তবে আমাদের কৌশল হতে সরে যাই নি।
কাতারের ফুটবলার আলী হাসান বললেন, ‘বাংলাদেশ কোনো দুর্বল দল নয়। সত্যি কথা বলতে কি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতাটা সহজ হবে না।’ সংবাদমাধ্যম কাতার কোচকে নাছোড়বান্দার মতো প্রশ্ন করল কত গোলে জিততে চাও? কোচ বললেন,‘স্কোর বলব না।’