ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের পাইকপাড়ার বাসিন্দা অটোরিক্সার যাত্রী বিষ্ণুপদ দেব (৬৮) ও তার স্ত্রী অঞ্জু রানী দাস (৬০)।
নিহতের স্বজনরা জানান, বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন। পথে সুহিলপুর এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটো রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ফরিদপুরে বিএনপির হামলায় আওয়ামী লীগ নেতা নিহত
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, 'অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হলে ও চালক পালিয়ে গেছে।'
ইত্তেফাক/নূহু