ধর্ষণের অভিযোগে বিশ্বনাথে কলেজছাত্র গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জাহেদ হোসেন মুরাদ (২৩) নামের এক কলেজছাত্রকে আটক করে বুধবার ভোরে থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়চড়া গ্রামের আব্দুন নুরের পুত্র। এঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে জাহেদ হোসেন মুরাদকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে জাহেদ হোসেন মুরাদকে ফাঁসানো হয়েছে দাবি করে তার বোন সুমা বেগম বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমার ভাই সম্পূর্ণ নির্দোষ।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)              শামীম মূসা বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।