মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরায় ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লাকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি মো. জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের নিজ বাড়ির পাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মো. মজিবুল হক মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১২টায় ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লার নিজ বাড়ির উঠানে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে পলাতক ছিল ঘাতক জয়নাল।
অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর এস এম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত জয়নালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।