কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। এ সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলার মিয়াবাজার এলাকায় হোটেল ফুড প্যালেস মাঠে বেলা ১১টা থেকে এ সম্মেলন শুরু হবে। এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি করা হবে।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান জানান, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি।