রাজশাহীতে ইউপি মেম্বার নিহত

ভাতিজা পলাতক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরের কাশেমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজগর আলীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।পুলিশ ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরে আমগাছ ধসে পড়া নিয়ে তর্কের এক পর্যায়ে ভাতিজা সান্টু আজগর আলীকে কিলঘুসি মারে। এ সময় উভয়ে পুকুরে পড়ে যান। এতে আজগর আলী অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা জানান, ঘটনাস্থলে গিয়ে সাবেক ইউপি সদস্য আজগর আলীর লাশ উদ্ধার করা হয়। স্বজনরা মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করা হবে। তবে ঘটনার পর থেকে ভাতিজা সান্টু পলাতক।