ভুটান এম্বাসি কর্তৃপক্ষের মোগলহাট নদীবন্দর পরিদর্শন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের মোগলহাট নদীবন্দর পরিদর্শন করলেন ভুটান এম্বাসির সিডিএ.এ.আই কিজাংওয়াংচুক। এ সময় ছিলেন তার সফরসঙ্গী কাউন্সিলর (ট্রেড) ডুমাঙ। বাংলাদেশ থেকে সহজে পণ্য পরিবহনের জন্য বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন তারা।

বুধবার সকালে পরিদর্শনের সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফ, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম, মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।