গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপার উত্তর চরবিশ্বাস গ্রামে আনছার মৃধা ও তার ছেলে আফাজ মৃধা বুধবার সকাল নয়টায় গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ঘাস কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আনছার মৃধার শরীর ঝলসে ঘটনাস্থলে তিনি মারা যান। গুরুতর আহত আফাজ মৃধাকে এলাকাবাসী উদ্ধার করে চরবিশ্বাস উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।