গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ঝিনেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।