ফটো ক্যাপশন

আইএফআইসি ব্যাংক লিমিটেডের যাত্রা শুরুর ৪৩ বছর পূর্তি উদ্্যাপন করা হয়েছে। গতকাল বুধবার পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে ব্যাংকের বর্ষপূর্তি উদ্যাপন করেন ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান এফ রহমান ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্যাংকের ১৪৮টি শাখায় একই দিনে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে কেক কেটে দিনটিকে উদ্্যাপন করা হয়

 

বায়ো-জিন কসমেসিউটিক্যালস তাদের ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও শান্তিনগর শাখায় এবং অনলাইনে প্রদত্ত চিকিত্সাসেবা ও পণ্যের ক্ষেত্রে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসা ও মাস্টারকার্ডধারীদের ২০ শতাংশ মূল্যছাড় প্রদান করবে। এ লক্ষ্যে ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বায়ো-জিন কসমেসিউটিক্যালসের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন