থামবে কবে সড়কে মৃত্যুর মিছিল?

থামছে না সড়কে মৃত্যুর মিছিল। অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে সারা জীবনের জন্য। কখনো কি থামবে এই সড়ক দুর্ঘটনা? সড়ক দুর্ঘটনার কিছু কারণ: বেপরোয়া গতি ও প্রতিযোগিতার মনোভাব নিয়ে গাড়ি চালানো, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, ট্রাফিক নিয়ম-কানুন না মানা, ফিটনেসবিহীন গাড়ির ব্যবহার, সড়কের মোড়ে ও পাশে অবৈধ স্থাপনা, মহাসড়কে স্থানীয়ভাবে ক্ষুদ্র যান চলাচল করা, দূরপাল্লার গাড়িতে বিকল্প চালক না থাকা বা একটানা অনেকক্ষণ গাড়ি চালানো প্রভৃতি। এই দুর্ঘটনার বিষয়ে নানা সময় মিছিল, আন্দোলন ও মানববন্ধন করা হলেও এখনো কোনো সুফল পাওয়া যায়নি। আমি প্রতিদিন সড়কে যাতায়াত করি। কোনো নিশ্চয়তা আছে কি আমার জীবনের। আদৌ কি আমরা কোনোদিন মুক্তি পাব এই অভিশাপ থেকে?

নিয়ামুর রশিদ শিহাব

শিক্ষার্থী, কম্পিউটার টেকনোলজি,

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট