জার্মানির হল শহরে বন্দুকধারীর হামরায় অন্তত দুইজন নিহত হয়েছেন। গুলি করার পর হামলাকারী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের বাড়িতে সাবধানে থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। টুইটার বার্তায় স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আমরা দুজনের মৃত্যুর কথা জানতে পেরেছি। বেশ কয়েকটি গুলি চালিয়ে হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে। -বিবিসি